সাহায্য

প্রশ্ন ও উত্তর

উত্তর না পেলে লিখুন: support@bponi.com

শুরু করা

শুরু করব কীভাবে?

অ্যাপ নামান, মোবাইল নম্বর দিয়ে সাইন-ইন করুন, বাবুর নাম আর জন্মতারিখ দিন। তারপর পরিবারের সবাইকে দাওয়াতের লিংক পাঠান।

দাওয়াতের লিংক পেয়েছি, কী করব?

লিংকে চাপুন। কে আপনাকে কোন পরিবারে ডাকছেন দেখাবে। অ্যাপ নামিয়ে খুললেই আপনি সেই পরিবারে যোগ হয়ে যাবেন।

একটি পরিবারে কি একাধিক শিশু রাখা যায়?

হ্যাঁ। প্রতিটি শিশুর আলাদা খাতা, টিকা আর অ্যালবাম থাকে।

কোন কোন ফোনে চলে?

অ্যান্ড্রয়েড ফোন আর আইফোনে।

সমস্যা হলে কোথায় জানাব?

support@bponi.com-এ ইমেইল করুন। একজন মানুষ উত্তর দেবেন।

সাধারণ প্রশ্ন

Family Plus কি ফ্রি?

হ্যাঁ। পুরো অ্যাপ ফ্রি, কোনো বিজ্ঞাপন নেই, অ্যাপের ভেতরে কিছু কিনতেও হয় না।

বাবুর ছবি আর লেখা কে দেখে?

শুধু আপনার পরিবারের মানুষ। পরিবারে কে থাকবেন আর কে কী দেখবেন, মা-বাবা ঠিক করেন। কিছুই সবার জন্য খোলা নয়।

দাদি-নানু বা আত্মীয়দের কীভাবে যোগ করব?

লিংক, ফোন নম্বর বা ইমেইল দিয়ে দাওয়াত পাঠান। তাঁরা অ্যাপ নামিয়ে লিংকে চাপলেই পরিবারে চলে আসেন।

ইন্টারনেট না থাকলে কি লেখা যায়?

হ্যাঁ। ইন্টারনেট ছাড়াই লিখে রাখুন, সংযোগ এলে অ্যাপ নিজেই মিলিয়ে নেয়।

কোন বয়স পর্যন্ত ব্যবহার করা যায়?

গর্ভাবস্থা থেকে শিশুর ছয় বছর পর্যন্ত।

Family Plus কি ডাক্তারের পরামর্শ দেয়?

না। অ্যাপ পরিবারের জন্য সাধারণ তথ্য দেয় আর হিসাব রাখে। রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য ডাক্তার দেখান।

আমার তথ্য মুছব কীভাবে?

অ্যাপে পরিবার → "গোপনীয়তা ও আপনার তথ্য" থেকে নিজের তথ্য বা পুরো পরিবার মুছতে পারেন। অ্যাপ ছাড়া মুছতে "অ্যাকাউন্ট মুছুন" পাতা দেখুন।

প্রতিদিনের খাতা

একসাথে কয়জন লিখতে পারেন?

মা-বাবা যাঁদের পরিবারে যোগ করেন, তাঁরা নিজের জায়গা অনুযায়ী লিখতে ও দেখতে পারেন। আয়া শুধু আজকের দিন লেখেন ও দেখেন।

ভুল লিখলে ঠিক করা যায়?

হ্যাঁ, ভুল লেখা মুছে আবার লিখে দিন।

মুখে বললে বাংলা বোঝে?

হ্যাঁ, অ্যাপ বাংলা আর ইংরেজি দুটোই বোঝে।

টিকা ও স্বাস্থ্য

টিকার তারিখ কোথা থেকে আসে?

বাংলাদেশ সরকারের ইপিআই সময়সূচি থেকে, আপনার বাবুর জন্মতারিখ ধরে হিসাব করা। টিকা কার্ড আর স্বাস্থ্যকর্মীর দেওয়া তারিখই চূড়ান্ত।

অ্যাপ কি রোগ নির্ণয় করে?

না। অ্যাপ হিসাব রাখে আর সাধারণ তথ্য দেয়। বাবু অসুস্থ হলে ডাক্তার দেখান, জরুরি হলে কাছের হাসপাতালে যান।

টিকা দেওয়া হলে কী করব?

অ্যাপে "দেওয়া হয়েছে" চিহ্ন দিন। পরিবারের সবাই দেখবেন, আর পরের টিকার তারিখ সামনে চলে আসবে।

স্মৃতির অ্যালবাম

ছবি কি বাইরের কেউ দেখতে পারে?

না। কিছুই সবার জন্য খোলা নয়। মা-বাবা নিজে কোনো পাতার লিংক পাঠালে তবেই সেটি দেখা যায়।

পরিবার মুছে ফেললে ছবির কী হয়?

ছবি, ভয়েস আর কাগজও মুছে যায়।

পুরো পরিবার

আত্মীয়ের কি আলাদা অ্যাকাউন্ট লাগে?

হ্যাঁ, প্রত্যেকে নিজের মোবাইল নম্বরের Bponi অ্যাকাউন্ট দিয়ে যোগ দেন।

কাউকে পরিবার থেকে সরানো যায়?

হ্যাঁ, মা-বাবা যেকোনো সময় সরাতে পারেন। কেউ নিজেও পরিবার ছেড়ে যেতে পারেন।

মায়ের জন্য

মায়ের পাতা কি বাবা বা শাশুড়ি দেখতে পারেন?

না। মায়ের শরীর, গর্ভাবস্থা আর "আজ আপনি কেমন আছেন?" — এগুলো শুধু মা দেখেন।

গর্ভাবস্থা থেকেই কি শুরু করা যায়?

হ্যাঁ। বাবু আসার আগেই পরিবার খুলে রাখা যায়।

দাদি-নানুর জন্য

দাদি-নানুর ফোনে কি চালানো সহজ?

হ্যাঁ। অ্যাপ পুরো বাংলায়, আর কম ডেটায় চালানোর ব্যবস্থা আছে।

দাদি কি বাবুর খাতায় লিখতে পারেন?

বাবা-মা যে জায়গা দেন, সেই অনুযায়ী। কেউ শুধু দেখেন, কেউ লিখতেও পারেন।

প্রবাসী বাবা

বিদেশের নম্বর দিয়ে কি যোগ দেওয়া যায়?

বাসা থেকে পাঠানো দাওয়াতের লিংক বা ইমেইল দিয়ে যোগ দিন। সমস্যা হলে support@bponi.com-এ লিখুন।

ডেটা কি বেশি খরচ হয়?

না। অ্যাপে কম ডেটায় চালানোর ব্যবস্থা আছে, আর নেট না থাকলেও আগের লেখা পড়া যায়।

আজই শুরু করুন, বাবুর প্রথম লেখা দিয়ে।

ফ্রি, বিজ্ঞাপন নেই। পরিবারের সবাইকে একটি লিংকে ডাকুন।

অ্যাপ নিন