স্বাস্থ্য
টিকার তারিখ মনে রাখে অ্যাপ।
বাবুর জন্মতারিখ দিন। ইপিআই সময়সূচি অনুযায়ী কোন টিকা কবে, অ্যাপ সাজিয়ে দেয় আর সময় হলে পুরো পরিবারকে মনে করিয়ে দেয়।
- ফ্রি
- বিজ্ঞাপন নেই
- শুধু পরিবার দেখে
- বাংলা ও English
একজন ভুললেও আরেকজন মনে করান
টিকার দিন কাছে এলে অ্যাপ জানায়। দাদি-নানু বা অন্য আত্মীয়ও এক ট্যাপে মা-বাবাকে মনে করিয়ে দিতে পারেন।
ওজন, উচ্চতা, দাঁত আর বিকাশের ধাপ
মাসে মাসে বাবু কতটা বাড়ল, কোন দাঁত কবে উঠল, কবে প্রথম উপুড় হলো — সব লেখা থাকে, ডাক্তারকে দেখানো যায়।
- অসুখের দিনের আলাদা পাতা
- জন্মের প্রথম ২৮ দিন রোজ একবার দেখে নেওয়া
- ডাক্তারকে দেখানোর কার্ড
প্রশ্ন
যা জানতে চান
টিকার তারিখ কোথা থেকে আসে?
বাংলাদেশ সরকারের ইপিআই সময়সূচি থেকে, আপনার বাবুর জন্মতারিখ ধরে হিসাব করা। টিকা কার্ড আর স্বাস্থ্যকর্মীর দেওয়া তারিখই চূড়ান্ত।
অ্যাপ কি রোগ নির্ণয় করে?
না। অ্যাপ হিসাব রাখে আর সাধারণ তথ্য দেয়। বাবু অসুস্থ হলে ডাক্তার দেখান, জরুরি হলে কাছের হাসপাতালে যান।
টিকা দেওয়া হলে কী করব?
অ্যাপে "দেওয়া হয়েছে" চিহ্ন দিন। পরিবারের সবাই দেখবেন, আর পরের টিকার তারিখ সামনে চলে আসবে।
আরও দেখুন
Family Plus-এ আর যা আছে
আজই শুরু করুন, বাবুর প্রথম লেখা দিয়ে।
ফ্রি, বিজ্ঞাপন নেই। পরিবারের সবাইকে একটি লিংকে ডাকুন।
Family Plus পরিবারের জন্য সাধারণ তথ্য দেয়। এটি ডাক্তারের পরামর্শ নয়। জরুরি হলে কাছের হাসপাতালে যান।